নিউজটি শেয়ার করুন

ঘরে বসেই জানা যাবে চট্টগ্রামের করোনার নমুনা পরীক্ষার ফলাফল

সিপ্লাস প্রতিবেদক: ঘরে বসেই জানা যাবে চট্টগ্রামের করোনার নমুনা পরীক্ষার ফলাফল। জানা গেছে সিভিল সার্জন চট্টগ্রামের কার্যালয় সূত্রে।

আজ শনিবার (২০ জুন) দুপুরে ‘সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম’ ফেসবুক পেজে উল্লেখ করা হয়- ‘আর নয় ভোগান্তি! এখন থেকে ঘরে বসেই জানতে পারবেন চট্টগ্রামের কোভিড-১৯ (করোনা) নমুনা পরীক্ষার ফলাফল।চট্টগ্রাম জেলার মান্যবর সিভিল সার্জন ডাঃ সেখ ফজলে রাব্বি স্যারের ঐকান্তিক অনুপ্রেরণা ও দিক নির্দেশনায় এবং ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আসিফ খান স্যারের সার্বিক তত্বাবধানে মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন “ইয়াং সোশ্যাল এক্টিভিজম বোর্ড -YSAB এর সহযোগিতায় একটি নতুন ওয়েবসাইট তৈরী করা হয়েছে। ফলশ্রুতিতে (মোবাইল নম্বর ব্যবহার করে) এখন থেকে ভোগান্তি ছাড়াই ঘরে বসে মিলবে করোনা নমুনা পরীক্ষার ফলাফল।
খুব শীঘ্রই সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এ সংক্রান্ত ওয়েবসাইট উদ্বোধন করা হবে।
ওয়েবসাইটটির পরীক্ষামূলক কার্যক্রম চলমান রয়েছে। মান্যবর সিভিল সার্জন মহোদয় আগামী রবিবার উক্ত ওয়েবসাইট সকলের জন্য উন্মুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের নির্দেশনা প্রদান করেছেন।’