সিপ্লাস প্রতিবেদক: নগরীর খুলশীতে ঘরে বসে টিকা নেয়ার ঘটনায় গ্রেফতার দুই যুবককে এক দিনের রিমান্ডে দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার আদালত এ আদেশ দেন।
এর আগে গত মঙ্গলবার খুলশী থানা পুলিশ তাদের প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করেছিল।
খুলশী থানার ওসি মো. শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন ঘরে বসে টিকা নেয়ার ঘটনায় গ্রেফতার দুজনের পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আদালত শুনানী শেষে প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।








