Site icon CPLUSBD.COM

ঘুমধুমে তিনটি স্বর্ণের বারসহ রোহিঙ্গা যুবক আটক

ঘুমধুমে তিনটি স্বর্ণের বারসহ রোহিঙ্গা যুবক আটক

সিপ্লাস প্রতিবেদক: উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের কাছাকাছি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম থেকে তিনটি স্বর্ণের বারসহ মোঃ ইউনুছ (২৫) নামের রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ জুন) রাত সাড়ে ৯টায় ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া বাজার এলাকার আওয়ামী লীগ অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।

সে উখিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্পের ৭ ব্লক-ই এর মৃত নুর হোসেনের ছেলে।

তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।