Site icon CPLUSBD.COM

ঘুমধুমে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: কক্সবাজার-৩৪ বিজিবি’র অধীনস্থ নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম বিওপি’র টহল দলের মাদক বিরোধী অভিযানে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের উখিয়া হিন্দুপাড়া সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

এসময় কয়েকজন মাদক কারবারি সীমান্ত থেকে পায়ে হেঁটে যাওয়ার পথে দাড়ানোর সংকেত দিলে মুহুর্তেই মাদক কারবারি পালিয়ে যাওয়ার প্রাক্কালে লুঙ্গি মোড়ানো একটি বস্তা ফেলে যায়। তাদের ফেলে যাওয়া বস্তাটিতে মিলে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা। যার আনুমানিক মূল্য সাড়ে ৪ কোটি টাকা এমনটাই নিশ্চিত করেছেন কক্সবাজার-৩৪ ব্যাটালিয়ন (বিজিবি’র) অধিনায়ক লেঃ কর্ণেল আলী হায়দার আজাদ।