রামু প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ আলমগীর হোসেন এর দিক নিদের্শনায় ঘুমধুম তদন্তকেন্দ্রের (ওসি) দেলোয়ার হোসেন’র নেতৃত্বে এসআই আল আমিন সঙ্গীয় এএসআই অলি উল্লাহ, খালেদ মোশারফসহ পুলিশের বিশেষ টিম ২৭ আগষ্ট শুক্রবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে এক অভিযান পরিচালনা করে।
অভিযানের এক পর্যায়ে ঘুমধুমের বাংলাদেশ-মায়ানমার মৈত্রী সড়কের বেতবুনিয়া প্রবেশ মুখে নুরুল আলমের গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর সন্দেহজনক একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশী করা হয়।
এতে কারের স্পেয়ার চাকার ভিতর অভিনব কায়দায় লুকায়িত ৮৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ আব্দু রহিম (৫৭)কে গ্রেফতার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য ২ কোটি ৬৮ লাখ টাকা।
এসময় ইয়াবা বহন কাজে ব্যবহৃত চট্ট-মেট্রো-গ-১২-৪৭৬১ নাম্বারের প্রাইভেট কারটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আব্দু রহিম কক্সবাজার সদর উপজেলার ইসলামপুরের ৭ নং ওয়ার্ডের সৈয়দ আহমদের ছেলে।
এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।








