বান্দরবান প্রতিনিধি: বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম তদন্তকেন্দ্রে চলমান পুলিশের সেবা অব্যাহত রাখতে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উদ্যোগে ১টি নতুন গাড়ি হস্তান্তর করা হয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর উদ্যোগে বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ে এই গাড়িটি হস্তান্তর করা হয়।
এ সময় রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডাইরেক্টর সাপ্লাই চেইন এম এ লতিফ জাহেদী আনুষ্ঠানিকভাবে পুলিশ সুপার জেরিন আখতারের হাতে এই নতুন গাড়ির চাবি হস্তান্তর করেন।
এ সময় গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুছ ফরাজি, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল্ স লিমিটেডের ডিজিএম আলাউদ্দিন আহমেদ, ইন-সান্ডিসেস্ লিমিটেডের ডাইরেক্টর মোস্তাফিজুর রহমান, আর.বি.সি.এলের প্রকল্প সমন্বয় কারী মশহুর উর আলম লিটন, নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সভাপতি ছৈয়দুল বশর’সহ প্রমুখ।

