নিউজটি শেয়ার করুন

ঘুমের মধ্যেই মারা গেলেন বিগ বস বিজয়ী সিদ্ধার্থ

ঘুমের মধ্যেই মারা গেলেন বিগ বস বিজয়ী সিদ্ধার্থ
ছবি: সংগৃহীত

সিপ্লাস ডেস্ক: মাত্র ৪০ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতের ছোট পর্দার তারকা অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) মুম্বাইয়ের কুপার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মুম্বাইয়ের কুপার হাসপাতালের এক কর্মকর্তা জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড।

২০০৮ সালে ‘বাবুল কা আঙ্গান ছুটে না’ ধারাবাহিক দিয়ে অভিনয়জগতে অভিষেক করেন সিদ্ধার্থ। ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতেন তিনি। ২০১৪ সালে বলিউডে অভিষেক হয় তাঁর।

কালার্স চ্যানেলের ‘বালিকা বধূ’ ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পান সিদ্ধার্থ। এতে নায়িকা আনন্দীর (প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় অভিনীত চরিত্র) দ্বিতীয় স্বামী শিবরাজ শেখরের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। ২০১৪ সালে ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবিতে আলিয়া ভাট ও বরুণ ধাওয়ানের সঙ্গে অভিনয় করেন তিনি।

সিদ্ধার্থ শুক্লার মৃত্যুতে ভারতের টিভি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক পাতায় শোক জানিয়ে তাঁর আত্মার শান্তি কামনা করেছেন দেবলীনা ভট্টাচার্য, হিমাংসী খুরানা, সুনীল গ্রোভারসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here