Site icon CPLUSBD.COM

ঘূর্ণিঝড় আমফান মোকাবেলায় সন্দ্বীপ উপজেলার প্রস্তুতি গ্রহণ

সন্দ্বীপ প্রতিনিধি: ঘূর্ণিঝড় আমফান মোকাবেলায় সন্দ্বীপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ঘূর্ণিঝড় কালীন ও ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার কাজের জন্য বিভিন্ন কমিটি গঠন করা করেছে।
করোনা পরিস্থিতি বিবেচনা করে ঘূর্ণিঝড় কালীন নিরাপদ দূরত্বে অবস্থানের জন্য উপজেলায় আশ্রয় কেন্দ্রের সংখ্যা ৫২ টি বৃদ্ধি করে ১১০ টি থেকে ১৬২ টি করা হয়। দুর্যোগকালীন সময়ে জরুরী চিকিৎসা সেবা প্রদানের জন্য ১৮ টি মেডিকেল গঠন করা হয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার কার্যক্রমের জন্য সিপিপি টিম প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি ইউনিয়নে তথ্য সংগ্রহের জন্য মনিটরিং সেল গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ে মনিটরিং এর জন্য কন্ট্রোল রুম গঠন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদর্শী সৌম্বদি চাকমা জানান, উপজেলা পরিষদের সভায় ঘূর্ণিঝড় আমফান মোকাবেলায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন কমিটির মাধ্যমে দুর্যোগকালীন ও দূর্যোগ পরবর্তী সময়ে কাজগুলো ভাগ করে দেওয়া হয়েছে।