বুধবার (২৬ মে) দুপুর ১২টার দিকে বিভিন্ন ইয়ার্ডে হাঁটুপানি জমে যায় বলে জানিয়েছেন বন্দর ব্যবহারকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা।
সূত্র জানায়, বন্দরের সিসিটি রেফার ইউনিট, এনসিটি, আইসিডি ইউনিট, ওভার ফ্লো ইয়ার্ডসহ ৪ নম্বর গেটের সড়কে পানি উঠেছে।
বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, ভরা জোয়ারে নিচু ইয়ার্ডে পানি উঠলেও ঘণ্টাখানেকের মধ্যে নেমে যাবে। এতে উদ্বেগ বা আতঙ্কের কিছু নেই।

