ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সোমবার সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফয়জুল করিম জানান, রোববার এক জরুরি বৈঠকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
এর আগে শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান দ্বিতীয় বর্ষ এবং এলএলবির পরীক্ষাও ঘূর্ণিঝড় বুলবুলের কারণে স্থগিত করা হয়।
স্থগিত পরীক্ষার তারিখ পরে জানিয়ে দেওয়া হবে বলে ফয়জুল করিম জানান।
সন্ধ্যায় মাস্টার্স প্রথম বর্ষের ফল
জনসংযোগ কর্মকর্তা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৭ সালের মাস্টার্স প্রথম পর্বের ফল রোববার সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে।

