নিউজটি শেয়ার করুন

চকবাজারের খালপাড় থেকে ৪ ছিনতাইকারী গ্রেফতার

চকবাজারের খালপাড় থেকে ৪ ছিনতাইকারী গ্রেফতার

সিপ্লাস প্রতিবেদক: নগরীর চকবাজার এলাকার হারেছ শাহ মাজার সংলগ্ন খালপাড় এলাকা থেকে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার চকবাজার থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে কয়েকটি ছুরি চাপাতি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. আরিফ প্রকাশ কামরুল(২৩), ইমতিয়াজ হোসেন বাপ্পি (২৫), রিমন নাথ (২৫) ও শহীদুর রহমান প্রকাশ নিজা (২৫)।

চকবাজার থানার ওসি মোহাম্মদ আলমগীর বলেন, শনিবার রাতে খালপাড় ব্রীজের উপর ৪ ছিনতাইকারী ছিনতাই করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করি। এসময় তাদের কাছ থেকে ৩টি ছোরা ও ১টি চাপাতি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।