নিউজটি শেয়ার করুন

চকবাজারের বাসা থেকে বের হয়ে ৬দিনেও ফেরেনি প্রতিবন্ধী কিশোর দুর্জয়, সন্ধান চায় পরিবার

সিপ্লাস প্রতিবেদক: নগরীর চকবাজার থানাধীন চান মিয়া মুন্সী লেইনের ইমন কলোনীর বাসা থেকে বের হয়ে ৬দিনেও বাসায় ফেরেনি মানসিক প্রতিবন্ধী কিশোর দুর্জয় দে(১৩)।

তার সন্ধান চেয়ে চকবাজার থানায় গত ৬সেপ্টেম্বর একটি সাধারণ ডায়েরী(জিডি নং২৯৩/২০২০) করেছে তার পিতা লিটন দে।

জিডিতে উল্লেখ করা হয়, গত ২সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে দুর্জয় বাসার সবার অজান্তে বের হয়ে আর ফেরেনি।

তার উচ্চতা ৪ফুট ২ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখ মন্ডল গোলাকার। সে কথা বলতে পারেনা। তবে তাকে দুর্জয় নাম ধরে ডাকলে সে সাড়া দেয়।

বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল সবুজ গেঞ্জি, লাল রঙের প্যান্ট।

তার খোঁজ না পেয়ে শয্যাশায়ী হয়ে পড়েছে তার প্রতিবন্ধী মা।

কোন স্বহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে ০১৪০৩৯৯৩০৯৯, ১৮৮০২৭৬৯৬১, ০১৮১৮৪২৯৪২৯ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে তার পরিবার।