Site icon CPLUSBD.COM

চকবাজারে অগ্নিকান্ডে একটি গ্যারেজ ভষ্মিভূত, তিনটি দোকান ক্ষতিগ্রস্থ

নগরীর চকবাজার থানাধিন বাকলিয়া ধনিয়ারপুল সংলগ্ন একটি রিক্সার গ্যারেজে অগ্নিকান্ডের ঘটনায় গ্যারেজটি সম্পূর্ণ ভষ্মিভূত হয়।

এই গ্যারেজের আগুন আশপাশের ছড়িয়ে পড়লে আরো তিনটি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হলেও এই ঘটনায় কেউ হতাহত হয়নি৷

আজ সোমবার দুপুর ২টা নাগাদ ধনিয়ার পুলের আশের সুমনের গ্যারেজে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে৷ ক্ষতিগ্রস্থ দোকানিরা বিকট শব্দে আগুন ধরে যায় বলে জানায়৷ তবে গ্যারেজের মালিকের দাবী তার গ্যারেজটিতে কয়েক মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিলো।

আগুন লাগার সংবাদ পেয়ে চন্দনপুরা ফায়ার সার্ভিসের দুটি গাড়ী একঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনে৷