Site icon CPLUSBD.COM

চকবাজারে এক ব্যবসায়ী থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ(ভিডিওসহ)

নগরীর চকবাজারে এক ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবীসহ নানা ধরনের হুমকির অভিযোগ উঠেছে দেলোয়ার হোসেন ফরহাদ নামে মহানগর সেচ্ছাসেবক লীগের  এক সদস্য’র বিরুদ্ধে।চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে, আমলে নেওয়া চাদাবাজির মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন(পিবিআই)চট্টগাম মেট্টো’র কাছে।

শনিবার(২৮ সেপ্টম্বর) বিকাল সাড়ে ৫ টায় চকবাজার কাপাসগোলা এলাকার ইদ্রিস ভিলায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার(৩ অক্টোবর) বিষয়টি প্রতিবেদনের জন্য খতিয়ে দেখতে সিপ্লাসটিম সরেজমিনে ঘটনাস্থলে গেলে ভুক্তভোগী মো.নুরুন্নবী সিপ্লাসকে বলেন, ঘটনার দিন পথরোধ করে প্রথমে হুমকি ও ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। প্রথম ঘটনাস্থলে সিসিটিভি ক্যামরা আছে দেখে যাওয়ার পথে একটু দূরে গিয়ে আবারও ৮/৯ জনের দেলোয়ার নেতৃত্বে একটি দল পথরোধ করে মারধর করে।মন্ডল নামের একজন সঙ্গে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় ।পরে যাওয়ার সময় চাঁদার টাকা না দিলে এই এলাকায় কোন ব্যবসা করা যাবেনা বলে জানিয়ে দেয় এবং এলাকায় আর যেন না দেখে সে কথাও জানায়।এমনকি কি একটা(অস্পষ্ট)দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকি দেয় বলেও জানান তিনি।

ঘটনাস্থল ইদ্রিস ভিলার সত্বাধিকারী ইলিয়াছ সিপ্লাসকে বলেন, দেলোয়ার দোকান থেকে তাকে(নুরুন্ননবী) দোকান থেকে বের করে দেওয়ার কথা বলে। এভাবে বের করে দেওয়া যায় না। কারণ তাঁর(নুরুন্নবী) সাথে আমাদের এগ্রিমেন্ট আছে। তিন মাস সময় দিতে হবে এ কথা বললে তারা আমাকেও হুমকি দেয়। এখন তিনি নিজেও হুমকিতে আছেন বলে সিপ্লাসকে জানান।

ঘটনার প্রত্যক্ষদর্শী জয়নাল সিপ্লাসকে বলেন, প্রথমে নুরুন্নবীকে শার্টের কলার ধরে মাইর ধর করে। প্রকাশ্য চাঁদা দাবিসহ নানা ধরণের হুমকি প্রধান করে তার সামনে। পরে দেখে নেওয়ার কথাও বলেন।

এ ব্যাপারে জানতে চাইলে, চট্টগ্রাম মহানগরের সেচ্চাসেবক লীগ সদস্য অভিযুক্ত দেলোয়ার হোসেন ফরহাদ সিপ্লাসকে বলেন চাঁদাবাজির অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। অভিযোগকারীকে পূর্ব থেকে চেনা জানা নাই বলে বলেও দাবী করেন। তবে চকবাজার থানায় হুমকি প্রদানের অভিযোগে’র কথা শুনেছেন বলে জানান তিনি।

হুমকি দেওয়ার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন সিপ্লাসকে বলেন, বিষয়টি  তদন্ত করে দেখা হচ্ছে।অভিযোগের সত্যতা পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।