চকবাজারে বস্তিতে আগুন

সিপ্লাস প্রতিবেদক: চকবাজারে দেবপাহাড় এলাকার একটি বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। শুক্রবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক নিউটন দাস জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায় নি।