সিপ্লাস প্রতিবেদক: চকবাজার থানার গণি কলোনি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইমন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু ইমন কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার তাজুল ইসলামের ছেলে।
শনিবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
চকবাজার থানার ওসি আতাউর রহমান খন্দকার বলেন, গণি কলোনি এলাকায় টোকাই ছেলেটি প্রতিদিনের মত জিনিসপত্র খুঁজতে গিয়ে তারের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়ে শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

