Site icon CPLUSBD.COM

চকবাজারে বিদ্যুৎ বিলের ৩৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ লায়ন মুজিবুরের বিরুদ্ধে

সিপ্লাস প্রতিবেদক: নগরীর চকবাজার থানাধীন গুলজার টাওয়ারের ব্যবসায়ীদের থেকে বিদ্যুৎ বিলের জন্য উত্তোলন করা ৩৫ লক্ষ টাকা বিদ্যুৎ বিভাগে জমা না দিয়ে আত্মসাত করার অভিযোগ উঠেছে মার্কেটের ৪র্থ থেকে ৬ষ্ট তলা পর্যন্ত ডেভলপারের দায়িত্বে থাকা ব্যবসায়ী ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভসিটির প্রতিষ্ঠাতা লায়ন মুজিবুর রহমানের বিরুদ্ধে।

৩০ নভেম্বর সোমবার দুপুরে এই অভিযোগ করে গুলজার টাওয়ারের ব্যবসায়ীরা

 

বকেয়া টাকা জমা না দেওয়ায় বিদ্যুৎ বিভাগ মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় অন্ধকারে ব্যবসায় করতে অসুবিধা হওয়ায় বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ ব্যবসায়ীরা

এ সময় মার্কেটের গেইট বন্ধ করে বিক্ষোভ করতে দেখা যায়। খবর পেয়ে পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল চকবাজার থানা । এসময় ঘটনাস্থলে ব্যবসায়ীরা একটি চুক্তির ফটোকপিও হস্তান্তর করে।

চুক্তিতে দুই জনের নাম দেখা গেলেও সব কিছুর জন্য মুজিবুর রহমানকে দায়ী করেন আগের করা চুক্তিতে নাম থাকা দোকান মালিক কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদককে।

অভিযোগের ব্যাপারে জানতে ঘটনাস্থলে আশে পাশে থাকলেও ক্যামরার সামনে পাওয়া যায়নি এমনকি বারবার মুঠোফোনে ফোন করলেও ফোন রিসিভি করেননি অভিযুক্ত মুজিবুর রহমান।

টাকা উত্তোলন করে বিদ্যুৎ বিভাগে জমা না দেওয়ায় অভিযুক্তের বিচার চেয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা