সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর চকবাজার ওয়ালীবেগ খাঁ এলাকার বেতনের দাবীতে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টা থেকে তাদের বকেয়া বেতন ভাতার দাবিতে ‘এমএমজেএ ফ্যাশন লিঃ’ নামক প্রতিষ্ঠানের শত শত শ্রমিক কারখানা সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা যায়।

শ্রমিকরা জানান, আমাদের মার্চ ২০২০ইং এর বেতন ভাতা পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে আজ ১৬ এপ্রিল কারখানা খোলার দিন হওয়াতে আমাদের বেতন পরিশেদের কথা ছিলো কিন্তু মালিক পক্ষ নানা অজুহাতে কালক্ষেপন করে বিষয়টি এড়িয়ে যাচ্ছে ।
এব্যাপারে প্রতিষ্ঠানটির মালিক মোঃ জসিম উদ্দিনের দাবী শ্রমিকরা আতঙ্ক থেকে এমন করছে সরকার নির্ধারিত সময়ে নিয়ম অনুযায়ী সবার বেতন ভাতা যথাসময়ে পরিশোধ করা হবে আর আমরা সবার সাথে বিষয়টি নিয়ে কথা বলছি।
তৌহিদুল নামের উক্ত কারখানায় কর্মরত অপারেটর প্রতিবেদককে বলেন করোনা পরিস্থিতির এই সময়ে আমরা শ্রমিকরা ঘরভাড়া দিতে পারছিনা ,ঘরে খাবার নেই, কোন ত্রাণ নেই যে কারণে করোনা পরিস্থিতিতে মানবেতন জীবনযাপন করছি ।তাই বাধ্য হয়ে বিক্ষোভে নামতে হয়েছে। প্রয়োজনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।








