নিউজটি শেয়ার করুন

চকবাজারে গ্যাস সিলিন্ডারের অবৈধ গুদামে অভিযান: আটক ১

নগরীর চকবাজার এলাকায় মেয়াদোর্ত্তীর্ণ গ্যাস সিলিন্ডার মজুদকারীদের বিরুদ্ধে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টা থেকে চকবাজার এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে গ্যাস সিলিন্ডারের মেয়াদ ও বিস্ফোরক অধিদপ্তরের বিধি মেনে সিলিন্ডার মজুদ প্রক্রিয়া অনুসরন করেছে কিনা পরীক্ষা শুরু করে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ফায়ার সার্ভিস ও বিস্ফেরক অধিদপ্তরের একটি বিশেষজ্ঞ দল।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে ১৩/১ কাপাসগোলা রোড,চকবাজার এলাকার মেসার্স মাহাদী ট্রেডার্স নামীয় একটি গ্যাস সিলিন্ডার বিক্রয় ও পরিবেশককে লাইসেন্স না নিয়ে মজুদ ও যথাযত আইনানুগ প্রক্রিয়ায় গ্যাস সিলিন্ডার মজুদ প্রক্রিয়া অনুসরন না করার অপরাধে প্রতিষ্ঠানের স্বত্তাধীকারী মোঃ আবু সাহেদকে আটক করা হয়।

এবং বিস্ফোরন অধিদপ্তরের বিধি অনুযায়ী প্রচলিত আইনে নিয়মিত মামলা রজু করা হবে বলে সাংবাদিকদের জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ।

এসময় বিস্ফোরন অধিদপ্তরের সহকারী বিস্ফোরক পরিদর্শক মুহাম্মদ মেহেদী ইসলাম খান সিপ্লাসকে বলেন উল্লেখিত অপরাধে মাহাদী ট্রেডার্সের মালিকের বিরুদ্ধে বিস্ফোরন অধিদপ্তরের আইনের এলপিজি বিধিমালায় ১১১ও ১২৫ ধারা অমান্য করায় মামলার প্রস্তুতি চলছে এ অপরাধে তার দুই বছর থেকে পাঁচ বছর পর্যন্ত কারাদন্ড ও অর্থদন্ড হতে পারে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে চন্দনপুরা ফায়ার স্টেশনের ইনচার্জ আব্দুল মান্নানের নেতৃত্বে একটি টিম ও সিএমপির পুলিশ সদস্যরা সহ সংশ্লিস্ট সকল দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।