সিপ্লাস প্রতিবেদক: চকবাজার থানাধীন কাপাসগোলা এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের চলমান থাকায় ৩৬ ঘণ্টা পানি সরবরাহ থাকবে না বলে জানিয়েছে ওয়াসা।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে পরবর্তী ৩৬ ঘণ্টা চকবাজারসহ আশপাশের এলাকায় ওয়াসার পানি সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
এদিকে পানি সরবরাহ বন্ধ থাকায় চকবাজার, দেওয়ানবাজার, ঘাটফরহাদবেগসহ আশপাশের এলাকার বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন।
চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, কাপাসাগোলায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে। ওয়াসার বুস্টার লাইন যেসব এলাকা দিয়ে গেছে ওইসব এলাকায় ৩৬ ঘণ্টা পানি থাকবে না। আমরা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বিষয়টি অবহিত করেছি। দ্রুত কাজ শেষ করে পানি সরবরাহ দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।

