নিউজটি শেয়ার করুন

চকবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে শিক্ষা উপ-মন্ত্রী নওফেলের অনুদান

চকবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেছেন  স্থানীয় সাংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,  শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল৷

শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এসময় অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে খোঁজখবর নেন এবং সরকারি তহবিল থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন৷

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শহীদুল ইসলাম, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দীন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনছারুল হক, ১৬ নং চকবাজার ওয়ার্ড কাউন্সিল গোলাম সরোয়ার মিন্টু, থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃনাজিম উদ্দিন, নগর যুবলীগের সদস্য মোঃএকরামুল হক, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আমিন প্রমুখ৷