Site icon CPLUSBD.COM

চকবাজার ওয়ার্ডের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নুর মোস্তফা টিনু জয়ী

চকবাজার ওয়ার্ডের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নুর মোস্তফা টিনু জয়ী

মো: মহিন উদ্দীন: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬ নং চকবাজার ওয়ার্ডের উপ নির্বাচনে মিষ্টি কুমড়া প্রতীক নিয়ে ৭৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন যুবলীগ নেতা নূর মোস্তফা টিনু। তার নিকটতম প্রতিদ্বন্ধি ব্যাটমিন্টন র‌্যাকেট প্রতীক নিয়ে ৭৭৩ ভোট পায়।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে চট্টগ্রাম জেলার আঞ্চলিক নির্বাচন অফিস এ তথ্য জানা যায়।

জয়ী হওয়া নুর মোস্তফা টিনুর স্ত্রী শাহানা আকতার সিপ্লাসকে বলেন, আমরা অত্যন্ত আনন্দিত। এ জয় আমাদের নয় পুরো চকবাজারবাসীর। যারা আমাদের জন্য কষ্ট ও সহযোগিতা করেছে তাদের কাছে খুবই কৃতজ্ঞ।

এই ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনের নিরাপত্তা রক্ষায় ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা কামরুল আলম বলেন, চকবাজার ওয়ার্ডের উপ নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন সম্পন্ন হয়েছে। প্রার্থীদের কোন ধরণের অভিযোগ আসেনি।

নির্বাচনে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে বিএনপি একজন এবং আওয়ামী লীগের ২০ জন প্রার্থী রয়েছেন।

চকবাজার ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৪১ জন। পুরুষ ভোটার ১৬ হাজার ২১৬ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৮২৫ জন।

নির্বাচিত কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু মারা যাওয়ার প্রেক্ষিতে এ ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হলো।