সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদের জন্য ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার(১৩ সেপ্টেম্বর) উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে তারা মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন জমা দেয়া প্রার্থীরা হলেন- আবুল কালাম চৌধুরী, দেলোয়ার হোসাইন, মোহাম্মদ সেলিম রহমান, নোমান চৌধুরী, মো. মজিবুর রহমান, মো. শাহিদুল আজম মেহেরুন্নেসা খানম, নুর মোস্তফা টিনু, কাজী মোহাম্মদ ইমরান, মোহাম্মদ নাজিম উদ্দিন, মো. আলী আকবর হোসেন চৌধুরী, মোহাম্মদ নূরুল হুদা, মোহাম্মদ আবদুর রব, মোহাম্মদ জামশেদ নেওয়াজ, মোহাম্মদ দেলোয়ার হাসান, মমতাজ খান, শওকত ওসমান, মো. রুবেল সিদ্দিকী, আজিজুর রহমান, মো. আলাউদ্দীন, মোহাম্মদ জাবেদ, কাজল প্রিয় বড়ুয়া, কায়সার আহমেদ, একেএম সালাউদ্দিন ও কাউসার আহমেদ ইয়াসমিন আহমেদ।
উল্লেখ্য, গত ১৮ মার্চ চকবাজার ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে পদটি শূন্য হয়।
আগামী ৭ অক্টোবর ইলেকট্রনিক ভোটিং মেশিনের(ইভিএম) মাধ্যমে এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ের জেষ্ঠ নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচনে অংশগ্রহণ করতে মনোনয়ন সংগ্রহ করেছেন ২৫ জন। সোমবার ২৫ জনই তাদের মনোনয়ন জমা দিয়েছেন। ১৪ সেপ্টেম্বর যাচাই বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ সেপ্টেম্বর।
আরো পড়তে পারেন:
- ২০২৩ সাল থেকে জেএসসি ও পিইসি পরীক্ষা থাকবে না- শিক্ষামন্ত্রী
- আমিরাতের ভিজিট ভিসা চালু, অনেকের মনে এখন দুবাই ওয়ালা হওয়ার স্বপ্ন
- প্রধানমন্ত্রীর কাছে গেলেন সাকিব আল হাসান
- “বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সাজাতে হবে দেশীয় শিক্ষার রূপরেখা”
- সোমবার থেকে খুলেছে চট্টগ্রামের মেডিক্যাল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট
- চট্টগ্রামে একদিনে করোনায় মৃত্যু ৬ জনের

