Site icon CPLUSBD.COM

চকবাজার ওয়ার্ড উপ-নির্বাচনে মিন্টুর উত্তরসূরি হতে চান ২৫ জন (ভিডিও)

চকবাজার ওয়ার্ড উপ-নির্বাচনে মিন্টুর উত্তরসূরি হতে চান ২৫ জন (ভিডিও)

জিয়াউল হক ইমন: চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে শূন্য হওয়া ওয়ার্ডে উপ-নির্বাচন ইলেকট্রিক ভোটিং মেশিন-ইভিএম’র মাধ্যেমে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৭ অক্টোবর। মিন্টুর শূন্য চেয়ার পূরণ করে উত্তর সুরি হতে মনোনয়পত্র সংগ্রহ করেছেন মিন্টুর স্ত্রীসহ ২৫ জন।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী উপ নির্বাচনে প্রার্থী হতে ২৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

জেলা নির্বাচন অফিস নথিতে দেখা যায়, ২৫ জনের মধ্যে রাজনৈতিক দলের নামের স্থলে আওয়ামী লীগ লিখেন ১৬ জন, একই জায়গায় কোন নাম না লিখেলেও বিএনপির ১ জন এবং ৪ জন স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও ঐ জায়গায় কোন কিছু না লিখে মনোনয়ন সংগ্রহ করেছেন ৫জন।

এবারের উপ-নির্বাচনে দৌঁড়ে থাকা প্রয়াত কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর স্ত্রী মেহেরুন নেছা কামরুন মিন্টু, নাজিম উদ্দিন, সেলিম রহমান, কাজী রাজেশ ইমরান, আলী আকবর হোসেন চৌধুরী মিন্টু, দেলোয়ার হোসেন ফরহাদ ও বিএনপি থেকে একেএম সালাউদ্দিন কাউসার লাবু সিপ্লাসটিভির মুখোমুখিতে দাবী করেন, তাঁরা সকলেই পারিবারিক ঐতিহ্য, সামাজিক, রাজনৈতিক অবস্থান ও মানবিক কর্মকান্ডসহ নানা কারণে এবং সব ঠিকটাক থাকলে জয়ের ব্যাপারে আশাবাদী।

এছাড়াও ভোটে লড়ার জন্য মনোনয়ন সংগ্রহকারীদের মধ্যে আরো যারা রয়েছেন- কায়ছার আহমেদ, আবুল কালাম চৌধুরী, শওকত ওসমান, নূর মোস্তফা টিনু, মো. নোমান চৌধুরী, মো. শাহেদুল আজম শাকিল , মো. মজিবুর রহমান, মো. আজিজুর রহমান, খালেদ জামাল, মো. আব্দুর রউফ, কাজল প্রিয়া বড়ুয়া, মো. নুরুল হুদা, মো. ওমর ফারুক, মো. রুবেল ছিদ্দিকী, মো. দেলোয়ার হাছান ও মো. জসিম উদ্দিন, মো. জাবেদ ও জামশেদ নেওয়াজ।

সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন সিপ্লাসকে জানান, তফসিল ঘোষণার পরপরই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন ২৫ জন। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর। বাছাই হবে ১৪ সেপ্টেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১৯ সেপ্টেম্বর ।

তবে মনোনয়ন প্রত্যাহারের সময় শেষে বলা যাবে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা নির্বাচনের জন্য সার্বিকভাবে প্রস্তুত। ১৫ টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

কোন পক্ষ বা দল নির্বাচনের দিন বিশৃঙ্খলা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যেকোন মূল্যে আমরা সুষ্ঠু নির্বাচন করেতে বদ্ধ পরিকর বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত বছরের ১৮ মার্চ পরপর ৭ বারের কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে শূন্য হয় চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদটি।

আরো বিস্তারিত জানতে নিচের ভিডিওতে ক্লিক করুন…