নিউজটি শেয়ার করুন

চকবাজার ও বাকলিয়া থানায় নতুন ওসি

সিপ্লাস প্রতিবেদক: নগরীর চকবাজার ও বাকলিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে যোগ দিয়েছেন দুই কর্মকর্তা।

চকবাজার থানার ওসি হিসাবে মো. ফেরদৌস জাহান ও বাকলিয়া থানার ওসি হিসাবে রাশেদুল হককে পদায়ন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শনিবার (৭আগস্ট) বিকালে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত এক অফিস আদেশে পরিদর্শক পদমর্যাদার এই  দুই কর্মকর্তাকে বদলি করা হয়।

এর আগে মো. ফেরদৌস জাহান কর্ণফুলি থানার পরিদর্শক (তদন্ত) ও রাশেদুল হক ডিবি উত্তরের পরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন।

এদিকে গত ৭ জুলাই পুলিশের সহকারী পরিদর্শক (এআইজি) (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) শাহজাদা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত পৃথক আদেশে চকবাজার থানার ওসি মোহাম্মদ আলমগীরকে রাজশাহী রেঞ্জে ও বাকলিয়া থানার ওসি রুহুল আমিনকে রংপুর রেঞ্জে বদলী করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here