Site icon CPLUSBD.COM

চকবাজার জয়নগর আবাসিক এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত

সিপ্লাস প্রতিবেদক: করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন জয়নগর আবাসিক এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

চকবাজার থানা বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা যায়, অতিমাত্রায় করোনা রোগী শনাক্ত হওয়ায় চকবাজারের জয়নগর আবাসিক এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়। এ ব্যাপারে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সিএমপি’র উপ-কমিশনার বিজয় বসাক বলেন, আপাতত এলাকার মানুষ-জনকে জরুরি প্রয়োজন ছাড়া বের না হওয়ার নিদের্শ দেওয়া হয়েছে। ১ লাখে ৬০ জনের অধিক করোনা রোগী শনাক্ত হওয়ায় এই এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়।