নিউজটি শেয়ার করুন

চকবাজার থানা ছাত্রলীগ নেতা শাহাদাতের সাথে শুভেচ্ছা বিনিময় আনোয়ারা ছাত্রলীগের

আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর চকবাজার থানা ছাত্রলীগের নবগঠিত কমিটির গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শাহাদাত হোসেন। তিনি আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের সন্তান।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নিজ গ্রামে আসলে তাকে বরণ করে নেই উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ ও স্থানীয়রা।

নবনির্বাচিত গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহাদাত হোসেনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা ছাত্রলীগ ও আনোয়ারা সরকারি কলেজ ছাত্রলীগ।

এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল নোমান, ইরফান, উপজেলা ছাত্রলীগ নেতা সোহেল, মফিজ ও মোঃ শাকিল প্রমুখ।