নিউজটি শেয়ার করুন

চকরিয়ায় আলোচিত সাবেক ছাত্রনেতা হত্যায় আটক ৩

চকরিয়ায় চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা নোবেলকে গুলি করে হত্যা

আদালত প্রতিবেদক: চকরিয়ায় আলোচিত সাবেক ছাত্রনেতা নাছির উদ্দিন নোবেল হত্যায় জড়িত নুরুল আমিন (১৯) ও রিয়াজুল করিম (২০) এবং হেলাল উদ্দিন (৪০) নামে ৩ জনকে আটক করে পুলিশ।

চট্টগ্রাম নগরীর হামজারবাগ থেকে স্থানীয়দের সহায়তায় নুরুল আমিন (১৯) ও রিয়াজুল করিম (২০)কে আটক করা হয়। পরে স্থানীয়রা আটক দুইজনকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন । অপর দিকে হেলাল উদ্দীনকে চকরিয়া থেকে আটক করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ আগস্ট) ভোরে নিহত নোবেলের ছোট ভাই মামুনুর রসিদ বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরও ১২ জনসহ মোট ৩২ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ‘সাবেক ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন হত্যার ঘটনায় আজ একটি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যেই তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। এজাহার নামীয় অন্যদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here