Site icon CPLUSBD.COM

চকরিয়ায় চেক প্রতারণা মামলায় সাজা ও অর্থদন্ডপ্রাপ্ত পালাতক আসামী গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় নুর মোহাম্মদ (৩৭) নামের চেক প্রতারণা মামলায় পরোয়ানা ও অর্থদণ্ডপ্রাপ্ত এক পালাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে থানা পুলিশের একটি টীম চট্টগ্রামের বোয়ালখালীস্থ শাকপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ধৃত আসামী নুর মোহাম্মদ উপজেলার কাকারা ইউনিয়ের এস এম চর (সাকের মোহাম্মদ চর) এলাকার মৃত পেঠানের ছেলে। চকরিয়া থানার (এএসআই) আকবর মিয়া বলেন, আদালতের চেকের মামলায় পরোয়ানাভুক্ত ও দন্ডাদেশ প্রাপ্ত এক পালাতক আসামী চট্টগ্রামের বোয়ালখালীস্থ শাকপুরা নামক এলাকায় অবস্থান করার গোপন সংবাদ পায় থানা পুলিশ। থানার ওসি মোঃ হাবিবুর রহমানের নির্দেশে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ওই এলাকায় গিয়ে অভিযান চালানো হয়।

অভিযানে আদালতের চেক প্রতারণা মামলা সি.আর-১০৮৪/১৫ এর পালাতক আসামী নুর মোহাম্মদকেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃত আসামীর বিরুদ্ধে একটি চেক প্রতারণা মামলায় আদালতে তিন মাসের সাজা পরোয়ানা ও তিনলক্ষ টাকার অর্থদণ্ডাদেশ জারি রয়েছে। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারী পরোয়ানা ও অর্থদন্ডাদেশ হওয়ার পর থেকে সে এলাকা ছেড়ে পলাতক ছিল।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, থানা পুলিশের একটি টীম চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে চেক প্রতারণা মামলার আদালতের তিন মাসের সাজা ও অর্থদন্ডপ্রাপ্ত এক পালাতক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামীকে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।