নিউজটি শেয়ার করুন

চকরিয়ায় মোবাইল চোর চক্রের সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া উপকূলীয় কোনাখালী এলাকার মোবাইল চোর চক্রের সদস্য, চেক প্রতারণা ও জালিয়তির দুটি মামলায় পরোয়ানাভুক্ত আসামী রাকিবুল ইসলাম (৩২) নামের এক পালাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ডিসেম্বর) বিকাল ৪টার দিকে থানা পুলিশের একটিদল গোপন সংবাদের ভিত্তিতে কোনাখালী ইউনিয়নস্থ বটতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ধৃত আসামী রাকিবুল ইসলাম ওই ইউনিয়ের কোনাখালীর ঘোনাস্থ খাতুর বাপের পাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে।

চকরিয়া থানার (এএসআই) আকবর মিয়া বলেন, থানার ওসি মোঃ হাবিবুর রহমানের নির্দেশে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপকূলীয় কোনাখালী এলাকার চোর চক্রের কয়েকটি স্পটে অভিযান চালানো হয়। অভিযানকালে কোনাখালী ইউনিয়নের বটতলী থেকে মোবাইল চোর চক্রের সদস্য, চেক প্রতারণা ও জালিয়তিসহ দুটি মামলায় পরোয়ানাভুক্ত আসামী রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, সে কোনাখালী এলাকার মোবাইল চোর চক্রের অন্যতম সদস্য। তার বিরুদ্ধে আদালতের চেক প্রতারণা মামলার সি.আর-৮৬৯/১৯ ও সি.আর-১০৫৬/১৯ জালিয়তি মামলার পালাতক আসামী। তার বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারী পরোয়ানা হওয়ার পর থেকে এলাকা ছেড়ে পলাতক ছিল।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, থানা পুলিশের একটিদল অভিযান চালিয়ে মোবাইল চোর চক্রের সদস্য, প্রতারণা ও জালিয়তি মামলার আদালতের পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।