কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে জুলফিকার আলী ভুট্টু (৩৬) নামের যৌতুক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত এক পালাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮জানুয়ারি) বিকেলে থানা পুলিশের একটিদল বিএমচর বেতুয়া বাজার এলাকা থেকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।
ধৃত আসামী জুলফিকার আলী ভুট্টু উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়ের ৪নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকার মৃত আকতার আহমদের ছেলে।
অভিযানে নেতৃত্বে দেয়া চকরিয়া থানার (এএসআই) আকবর মিয়া বলেন, আদালতের যৌতুকের মামলায় সাজা ও অর্থদণ্ডপ্রাপ্ত এক পালাতক আসামী বেতুয়া বাজার নামক এলাকায় অবস্থান করার গোপন সংবাদ পায় থানা পুলিশ। থানার ওসি মোঃ হাবিবুর রহমানের নির্দেশে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আদালতের যৌতুকের মামলায় সাজাপ্রাপ্ত পালাতক আসামী জুলফিকার আলী ভুট্টুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃত আসামীর বিরুদ্ধে যৌতুকের মামলায় আদালতে তিন বছরের সাজা পরোয়ানা ও তিন হাজার টাকার অর্থদণ্ডাদেশ জারি রয়েছে।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে আদালতে সাজা পরোয়ানা ও অর্থদন্ডাদেশ হওয়ার পর থেকে সে এলাকা ছেড়ে পলাতক ছিল।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, থানা পুলিশের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন বছরের সাজা ও অর্থদন্ডপ্রাপ্ত এক পালাতক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামীকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।








