Site icon CPLUSBD.COM

চকরিয়ায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামী আব্দুল মালেক হালকাকরার জমির উদ্দিন নামের দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, চকরিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ হাবিবুর রহমানের নির্দেশে ১৪ ফেব্রুয়ারী সকাল দশটার দিকে এ এস আই আকবর মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদে অভিযান চালিয়ে ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কাটির পাড়া এলাকা থেকে আবদুল মালেক (৪০) কে গ্রেপ্তার করে ।

তার বিরুদ্ধে সি আর ৯৭১/১৮ ইং ও সি আর ৪৭৮/১৯ ইং দুইটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। ওই এলাকার রশিদ আহামদের পুত্র। একই দিনে চকরিয়া পৌরসভার দুই নং ওয়ার্ড হালকা মৌলভীর চর এলাকায় অভিযান চালিয়ে জমির উদ্দিন (৪৩)কে গ্রেপ্তার করে । তার বিরুদ্ধে জি আর ২৭৯/১৯ ইং মামলায় ওয়ারেন্ট রয়েছে। সে ওই এলাকার মৃত মোঃ সাইফুল ইসলামের পুত্র।

থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হাবিবুর রহমান বলেন, গ্রেফতার হওয়া দুই আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।