নিউজটি শেয়ার করুন

চকরিয়ায় ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে বন মামলার ওয়ারেন্টভুক্ত মনজুর আলম নামের এক আসামীকে গ্রেপ্তার করেছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ হাবিবুর রহমানের নির্দেশে ২৯ ফেব্রুয়ারী শনিবার রাত ৯ টার দিকে এএস আই আকবর মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদে অভিযান চালিয়ে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকা থেকে মনজুর আলমকে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে বন ১৮৫/১৮ ইং মামলায় ওয়ারেন্ট রয়েছে।

গ্রেফতারকৃত মনজুর আলম একই এলাকার মৃত মাসুক আহমদের পুত্র।

থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হাবিবুর রহমান বলেন, বন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মনজুরকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।