Site icon CPLUSBD.COM

চকরিয়ার ধর্ষক মাহিন রামুতে আটক

রামু প্রতিনিধি: চকরিয়ার থেকে পর্নোগ্রাফি ও ধর্ষণ মামালর ওয়ারেন্ট ভুক্ত দীর্ঘ দিন পলাতক আসামী তাহমিদ খান মাহিন কে গ্রেফতার করেছে রামু থানার পুলিশ। তিনি ঐ এলাকার মৃত মাসুদ খানের ছেলে।

শনিবার (১২ জুন) দিবাগত রাত সাড়ে ৩ টার সময় তাকে আটক করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, রামু জোয়ারিয়ানালা এলাকার কলেজ পড়ুয়া এক ছাত্রী কে প্রেম নিবেদন ও বিবাহ করবে বলে আনুষ্ঠানিক ভাবে তার ঘরে নিয়ে যাবে বলে প্রলোভন দিয়ে বিশ্বাস জমিয়ে প্রতারণা মূলক ভাবে বিভিন্ন সময় ধর্ষন করে এবং কৌশলে গোপন ক্যামেরা ও মোবাইলে বিভিন্ন নগ্ন ছবি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে ফেক আই,ডি খুলে ইন্টারনেটে ছেড়ে দেয় এবং কুৎসিত ও অশ্লীল ভাষায় কুরুচিপূর্ণ লিখিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে।

তাই ২০২০ সালে ১১ জুলাই নারী শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ঐ ছাত্রী বাদী হয়ে রামু থানায় মামলা দায়ের করে। রামু থানার মামলা নম্বর ২১।

রামু থানার ওসি তদন্ত অরুপ চৌধুরী জানান, ১৩ জুন বিকালে উক্ত ওয়ারেন্ট ভুক্ত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।

রামু থানার নবাগত অফিসার ইনচার্জ মুহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, চকরিয়া থানা পুলিশের সহযোগিতায় চকরিয়া লইক্ষ্যারচর শিকল ঘাট এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে রামু থানায় নিয়ে আসে।