কক্সবাজারের চকরিয়া উপেজলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের এহ্ছানুল উলুম দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা এহেছানুল হক ২৩ ডিসেম্বর সোমবার সকাল ৮ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
একইদিন বিকাল ৪ টায় বাদে আসর পূর্ব বড় ভেওলা জিএনএ মেশিনারী উচ্চ বিদ্যালয় মাঠে (সামসু মিয়ার বাজার) মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
মরহুমের মৃত্যুেত গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম।
শোক বার্তায় তিনি জানান, এই জনপদে ইসলামের খেদমতে হুজুরের অবদান মুসলিম জনতা গভীর শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।








