নিউজটি শেয়ার করুন

চকরিয়ার সাবেক চেয়ারম্যান ক্যাসিনো সরঞ্জামসহ আটক

কক্সবাজারের চকরিয়ার সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিমকে চার লাখ টাকার ক্যাসিনো সরঞ্জামসহ আটক করা হয়েছে।

ঢাকা থেকে কক্সবাজার যাবার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনাল থেকে তাকে আটক করে বিমানের সিকিউরিটি বিভাগ।

পরে মঙ্গলবার বিকেলে তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ওসি নূরে আজম মিয়া জানান, আব্দুল হাকিম নামে ওই ব্যক্তি নিজে ক্যাসিনো খেলতেন। তার কাছ থেকে ক্যাসিনো সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

ওসি বলেন, আব্দুল হাকিমের এদিন দুপুর সাড়ে ১২টায় রিজেন্ট এয়ারে কক্সবাজার যাবার কথা ছিল। তার আগেই ডোমেস্টিক টার্মিনাল থেকে তাকে আটক করে বিমানের সিকিউরিটি বিভাগ। পরে মঙ্গলবার বিকেলে তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়।

তিনি চকরিয়ার সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বলে জানিয়েছেন।