নিউজটি শেয়ার করুন

চকরিয়ায় অস্ত্রসহ ডাকাত প্রধান গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া সদর সার্কেল ও জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে গভির রাতে অভিযান চালিয়ে গহীণ এলাকা থেকে বিপুল পরিমান অস্ত্র, টাকা ও বিভিন্ন সরঞ্জামসহ খুন ডাকাতির সাথে জড়িত ডাকাত প্রধান ফারুক (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে। ৫ মার্চ ভোর রাতে চকরিয়া ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড গাবতলি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় তৈরী ৩টি অবৈধ এলজি ও ১টি লম্বা বন্দুক উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় ওই এলাকার শহর মুল্লুকের ছেলে ডাকাত প্রধান ফারুককে।

গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত ফারুকে তার বসতঘর থেকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ডাকাতি খুনে ব্যবহারিত তার কাছে অস্ত্র রয়েছে বলে শিকার করে। এরপর তাকে নিয়ে পুলিশ ওই অস্ত্রের সন্ধানে যায়। প্রথমে তার দেয়া স্থানে অস্ত্র পাওয়া যায়নি। পরে তার দেওয়া তথ্যমতে বাড়ির পাশে ১টি এবং প্রায় ৮-১০কিলোমিটার দূরে আরো ৩টি অস্ত্র টানা ৩ ঘন্টা অভিযানের পর ৪টি অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাত লিডার ফারুক সম্প্রতি চকরিয়ার চাঞ্চল্যকর ঘটনা শাহারবিলের ডাকাতির সাথে সম্পৃক্ততা ও সুরাজপুর মানিকপুরে কৃষক হত্যার সাথে জড়িত থাকার কথা শিকার করেছেন।

অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার চকরিয়া সদর সার্কেল কাজী মতিউল ইসলাম, চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো: হাবিবুর রহমান, ওসি তদন্ত শফিকুর ইসলাম চৌধুরী, অপারেশন অফিসার সীরজিৎ, এস আই মাসুদ হোসেন, প্রিয় লাল ঘোষ, কামরুল ইসলামসহ পুলিশ কর্মকর্তা। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হাবিবুর রহমান বলেন, ডাকাত ফারুক শাহারবিলের ডাকাতি,সুরাজপুরের হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার কথা শিকার করেছেন এবং উদ্ধারকৃত অস্ত্র আইনে মামলা দেয়া হয়েছে তার বিরুদ্ধে।