Site icon CPLUSBD.COM

চকরিয়ায় অস্ত্রসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি:  কক্সবাজারের চকরিয়ায় র্যাব-১৫ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

আটকৃতরা হলেন, উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক ১নং ওয়ার্ড ভাঙ্গাচর এলাকার মৃত আবুল হোসেনের পুত্র মো,জমির উদ্দিন (৩৬) ও চিরিঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ড চরনদ্বীপ এলাকার মৃত আবু ছায়েদের পুত্র মো: সোহেল(২৬)। এসময় তাদের কাছ থেকে ১ টি ওয়ানশুটারগান, ১ টি এসবিবিএল এবং ৬ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

১৭ নভেম্বর বিকালে চকরিয়া ডিগ্রী কলেজের পশ্চিম পাশে কলেজের প্রবেশ পথে অবৈধ অস্ত্র ক্রয় বিক্রয় কালে র্যাব তাদেরকে অস্ত্রসহ গ্রেফতার করে বলে দাবী করেন।

১৮ নভেম্বর বুধবার দুপুরে র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।

তাদের তথ্য মতে, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কতিপয় অস্ত্র ব্যবসায়ী চকরিয়া ডিগ্রী কলেজের প্রবেশ পথ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পশ্চিম পাশে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব -১৫ এর একটি চৌকশ দল ওই স্থানে অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দু’জনকে আটক করে। পরবর্তী তাদের দেহ তল্লাসী করে ১ টি ওয়ানশুটারগান, ১ টি এসবিবিএল এবং ৬ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। র্যাব আরো জানায়, ধৃত আসামীরা দীর্ঘদিন ধরে সু কৌশলে অস্ত্র, গুলি বিভিন্ন এলাকায় সংগ্রহ করে উপকূলীয় সন্ত্রাসীদের কাছে বিক্রয় করে থাকে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র্যাবের মিডিয়া বিষয়ক মূখপাত্র আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।