কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে বসতঘর ও দোকান পুড়ে ছাই হয়েছে।এসময় ১ জন আহতও হয়েছে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাৎক্ষনিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করছেন।
এসময় ড.বিকাশ আগুন নেভানোর চেস্টা করলে আগুনে পুড়েঁ আহত হন তিনি। ২৯ ফ্রেরুয়ারী, শনিবার রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের ৪নং ওয়ার্ড়ের নাপিত পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পরিবার প্রধানের নাম হচ্ছে- বিধান শীল, ডাক্তার বিকাশ শীল ও হৃদয় শীল। বিধান শীল ও বিকাশ শীলের বসতঘর এবং হৃদয় শীলের তিনটি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়। জানা যায়, শনিবার রাত সাড়ে ৩টার দিকে ডাক্তার বিধান শীলের বাড়িতে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট হলে মুহুর্ত্বের মধ্যে বাড়িতে আগুন লেগে যায়। পরে আগুন পার্শ্ববর্তী বাড়ি ও দোকানে ছড়িয়ে পড়ে। এতে দুইটি বসতঘর ও তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মহসিন বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, “সকালে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং প্রশাসনকে ঘটনাটি জানিয়েছি। আনুমানিক প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ইউনিয়ন পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে সবাত্বক সহযোগিতা থাকবে।”
চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো.সাইফুল হাসান বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন সুত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আসে।








