চকরিয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রভাবশালী একটি পত্রিকার “বড় সাংবাদিক” পরিচয়ে কক্সবাজারের চকরিয়ার উত্তর হারবাংয়ে দখলে নিয়ে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় নির্মিত টিনের ঘরে পুলিশ অভিযান চালিয়েছে। এ সময় ৫১০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে হারবাং পুলিশ ফাঁড়ির একদল সদস্য এই অভিযান চালায় বলে ইনচার্জ ইন্সপেক্টর আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন।