কক্সাবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকা থেকে ২৭ পিস ইয়াবাসহ জিয়াবুল হক (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) হারবাং পুলিশ ফাঁড়ি একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
জিয়াবুল হারবাং ভিলেজার পাড়ার মো. ইব্রাহীমের ছেলে। হারবাং পুলিশ ফাঁড়ির আইসি পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, জিয়াবুলের বিরুদ্ধে মারামারি, ডাকাতি, অস্ত্র ও মাদক আইনে ৪টি মামলা রয়েছে। ওইসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে।
সোমবার দুপুরে চকরিয়া জুডিসিয়াল ম্যাজ্রিস্ট্রেট আদালতের মাধ্যমে জিয়াবুলকে জেলহাজতে পাঠানো হয়েছে।

