কক্সবাজারের চকরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০১৯-২০ অর্থবছরে রবি মৌসুমে ভুট্টা ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচী আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(২৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুম মোহনায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-১ চকরিয়া -পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।
বিশেষ অতিথি ছিলেন ছিলেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু।
স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আতিক উল্লাহ, চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মুর্শেদ প্রমূখ ।
এ সময় চকরিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জিএসপি ভুক্ত কৃষকরা উপস্থিত ছিলেন।








