Site icon CPLUSBD.COM

চকরিয়ায় চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলায় আহত ২

কক্সবাজারের চকরিয়ায় কিশোর গ্যাং লিডার এর দাবীকৃত চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালিয়েছে ওই ব্যবসা প্রতিষ্টানে। ‌

রবিবার (১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে পৌরশহরের কাঁচা বাজার এলাকায় ওসান সিটি মার্কেট এ.এস এন্টারপ্রাইজ দোকানে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। এতে চাঁদাবাজ সন্ত্রাসীদের হামলায় ২জন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন- এ.এস এন্টারপ্রাইজ দোকানের কর্মচারী রিখি রাখাইন (২৩) ও চকরিয়া পৌরসভা ২ নং ওয়ার্ড রুহুল আমিন ছেলে মোঃ ইমরান (২৬) মার্কেটের ব্যবসায়ী তাৎক্ষনিক আহত অবস্থায় তাদের উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করলে কর্মরত চিকিৎসক আহতদের অবস্থা আশংকাজনক হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে মোঃ ইমরান কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও রিখি রাখাইন কে কক্সবাজার সদর হাসপাতালে রেপার করা হয়েছে।

এ.এস এন্টারপ্রাইজের মালিক আবদুল্লাহ আল সায়েম বলেন, এই ব্যবসায়ী প্রতিষ্ঠান এসে প্রায় সময়ে আমার কাছ থেকে চাঁদা দাবি করে আসছে। পরে চাঁদা না দেওয়ায় ক্ষিপ্ত চকরিয়া পৌর শহরের একজন সক্রিয় কিশোর গ্যাং লিডার আলোচিত চাঁদাবাজ, ইয়াবা ব্যবসায়ী ও নানা অপকর্মের মুল হোতা মোঃ সাগরসহ ৫/৭ জন অজ্ঞাত সন্ত্রাসী অতর্কিতভাবে হামলা করে ব্যবসা প্রতিষ্টানে। তাৎক্ষনিকভাবে আমি দোকান থেকে পালিয়ে যায় আর দোকানে থাকা এক কর্মচারী ও আমার বন্ধুদেরকে দা, ছুরি, খিরিচ দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। আঘাতে আহত অবস্থায় দুইজন চিৎকার শুরু করলে ব্যবসায়ীরা ছুটে আসার আগেই পালিয়ে যায় ওই সন্ত্রাসীরা। রক্তাক্ত অবস্থায় আহত দুই জনকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্মরত চিকিৎসক বন্ধু মোঃ ইমরান কে চমেক ও রিখি রাখাইন কে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, এ ব্যাপারে এজাহার দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।