কক্সবাজারের চকরিয়ার উপজেলার উত্তর হারবাং ভিলেজার পাড়া এলাকা থেকে একটি মিনি ট্রাকসহ চোরাই জ্বালানি কাঠ আটক করেছে চুনতি বন্যপ্রানী অভয়ারণ্যের রেঞ্জ অফিস। ২৬ মাচ, বৃহস্পতিবার ভোর ৪টার সময় চুনতি বন্যপ্রানী অভয়ারণ্যের রেঞ্জ কমকতা মোঃ মনজুরুল আলমের নেতৃত্বে এই মিনিট্রাকটি জ্বালানি চোরাই কাঠসহ আটক করেন। এ সময় উপস্থিত ছিলেন আজিজনগর বন্যপ্রাণী অভয়ারণ্যের বিট কমকতা মোঃ আজহার আলী, হারবাং বন্যপ্রাণী অভয়ারণ্যের বিট কমকতা মোশারফ হোসেনসহ সঙ্গীয় ফোস। জানা যায়, উত্তর হারবাং এর ভিলিজার পাড়া গভীর পাহাড়ের ভিতর থেকে জ্বালানি চোরাই কাঠ নিয়ে যখন গাড়িটি বের হচ্ছিল তখন গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটিকে আটক করে। কিন্তু ঘটনাক্রমে ড্রাইভার এবং হেল্পার টের পেয়ে পালিয়ে যায়। গাড়িটির নাম্বার হচ্ছে কুমিল্লা-২১।
আরো জানায়, এলাকার কিছু প্রভাবশালী মহল এই চোরাই কাঠের ব্যবসার সাথে জড়িত রয়েছে। এই ব্যাপারে চুনতি বন্যপ্রানী অভয়ারণ্য রেঞ্জের কমকতা মোঃ মনজুরুল আলম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা হানা দিলে গাড়িটিকে কাঠ বোঝাইসহ আটক করতে সক্ষম হই কিন্তু ড্রাইভার আর হেল্পার টের পেয়ে পালিয়ে যায়। গাড়িটি কাঠসহ জব্দ করা হয়েছে এবং এই ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।”

