Site icon CPLUSBD.COM

চকরিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

কক্সবাজারের চকরিয়ায় আবদুল হামিদ ছোটন (২৫) নামের এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত ১১টার দিকে চকরিয়া উপজেলার রামপুর চিংড়ী প্রজেক্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহৃ রয়েছে।

নিহত আবদুল হামিদ ছোটন চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বইল্যাপাড়ার মো.দেলোয়ারের ছেলে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, রামপুর চিংড়ী প্রজেক্ট এলাকা থেকে আবদুল হামিদকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সে অনেক আগেই মারা গিয়েছে বলে নিশ্চিত করেন। তার শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহৃ রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, কী কারণে তাকে হত্যা করা হয়েছে তার ক্লু উদঘাটন এবং ঘটনার সাথে জড়তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।