নিউজটি শেয়ার করুন

চকরিয়ায় দৃষ্টিনন্দন চিংড়ি চত্ত্বর নজর কাড়ছে সবার

মো: সেলিম উদ্দীন, কক্সবাজার: চকরিয়া পৌরসভার উন্নয়ন কার্যক্রমের বিনোদনমুখী সংযোজন দৃষ্টিনন্দন চিংড়ি চত্ত্বর এখন সবার নজর কেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে সেলফিসহ বিভিন্ন এঙ্গেলে চিংড়ি চত্ত্বরের ছবিটি।

মঙ্গলবার সারাদিন চিংড়ি চত্ত্বরে সরেজমিন বিনোদন লাভের মাধ্যমে ভাস্কর্যের ছবিটি সেলফিতে বন্দী করে ব্যস্ত সময় পার করেছে দর্শণার্থীরা।

উদ্বোধনের অপেক্ষায় থাকা এই ভাস্কর্যটির নির্মাণ কাজ সিংহভাগ সম্পন্ন হয়েছে। দিনের আলোতে সবার দৃষ্টি কাড়তে সক্ষম হলেও এটি রাতের শহরে কেমন দেখা যাবে তার বিস্তারিত অনুভূতি জানা যায়নি দর্শনার্থীদের কাছ থেকে। চিংড়ি ভাস্কর্য নির্মাণ প্রকৌশলীর সুনিপুন নির্দেশনায় একটি পাইপকে কেন্দ্র করে বিশেষ শিল্পকর্মে নির্মিত ৩টি বিশালাকৃতির প্রতীকি চিংড়ি স্থাপন করা হয়েছে।

জানা গেছে, চকরিয়া পৌরসভা ভবনের প্রবেশ পথে সেনা ক্যাম্প সংলগ্ন ১ নাম্বার গেইটে এটি স্থাপন করা হয়েছে। এখানে ঐতিহ্য ও সমৃদ্ধির চিত্র চকরিয়া মৎস্য জোনের সাদা সোনা খ্যাত চিংড়ি শিল্পকে ফুটিয়ে তোলা হয়েছে। রাতের শহরে ভাস্কর্যটি দর্শনার্থীদের নজরে আনতে লাইটিংয়ে ব্যবস্থা করা হয়েছে বলে সূত্রে প্রকাশ।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়া চোখ জুড়ানো চিংড়ি চত্ত্বরটি মহান বিজয়ের মাসের উপহার হিসেবেও মন্তব্য করতে দেখা গেছে অনেককে। আবার অনেককে সৌন্দর্য্যের নেপথ্য কারিগর চকরিয়া পৌরবাসীর যোগ্যতম অভিভাবক মেয়র আলমগীর চৌধুরীকেও ধন্যবাদ জানাতে দেখা গেছে।