নিউজটি শেয়ার করুন

চকরিয়ায় ‘ধ্রুবতারা রক্তদান সংগঠন’ কর্তৃক ‘বৃক্ষ রোপন’ অভিযান সম্পন্ন

চকরিয়ার বমু বিলছড়ি ইউনিয়নে বৃক্ষ রোপন অভিযান সম্পন্ন করেছে ধ্রুবতারা রক্তদান সংগঠন।

বৃহস্পতিবার(১৭ অক্টোবর) বিকাল ৫ টার দিকে বমু বিলছড়ির বমু পানিস্যাবিল ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গনে এই অভিযান সম্পন্ন হয়।

এই বৃক্ষ রোপন অভিযানে উপস্হিত ছিলেন, বমু পানিস্যাবিল জামে মসজিদের সম্মানীত খতিব, হাঃ ওসমান গণি, এলাকার প্রবীণ মুরব্বি সুলতান আহমেদ এবং অত্র সংগঠনের সভাপতি মোঃ নুরুল আবছার, সাধারণ সম্পাদক এম রিদুয়ান,সাংগঠনিক সম্পাদক আইয়ুব উদ্দীন সদস্য মোঃ আবু হানিফ মোঃ মোরশেদসহ আরো অনেকেই।

সংগঠনের সভাপতিঃ মোঃ নুরুল আবছার বলেন, “গাছ আমাদের পরম বন্ধু। আমাদের প্রতিনিয়ত গাছের যত্ন নিতে হবে। আজ পরিবেশ হুমকির মুখে। যদি আমরা গাছ রোপনের মাধ্যমে জনসচেতনতা বাড়াতে না পারি তাহলে পরিবেশ বিনষ্ট হয়ে যাবে। তাই পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।”