নিউজটি শেয়ার করুন

চকরিয়ায় পলাতক আসামী গ্রেফতার

কক্সবাজারের চকরিয়ায় থানা পুলিশের অভিযানে জি আর ২৩১/১৮ ইং শিশু ও নারী অপহরণ মামলার পলাতক আসামী ইদ্রিসকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ হাবিবুর রহমানের নির্দেশে ১৫ নভেম্বর দুপুরে উপজেলার দূর্গম অঞ্চল বমুবিলছড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ড এলাকায় এএসআই আকবর মিয়া ও এ এসআই সুবীর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শিশু ও নারী অপহরন মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী ইদ্রিস (৩৫) কে গ্রেফতার করে। সে ওই এলাকার মৃত ফারুক আহাম্মদের পুত্র।

থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ হাবিবুর রহমান জানান, পলাতক আসামী ইদ্রিসকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।