নিউজটি শেয়ার করুন

চকরিয়ায় পাহাড় কাটার দায়ে মাজারের খাদেমকে ৬ মাসের সাজা

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঐতিহাসিক শাহ ওমর (রা.) এর মাজারের পাহাড় কেটে নিজ জমি মাটি ভরাটের অভিযোগে মাজারের খাদেম মৌলানা ইদ্রিচ আহমদ (৫৫) কে ৬ মাসের সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার সকাল ১০টার দিকে চকরিয়ার সহাকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন এ সাজা প্রদান করেন।

গত মঙ্গলবার থেকে কাকারা ইউনিয়নের মাজার এলাকায় মাজারের পাহাড় কেটে নিজ জমিতে মাটি ভরাট করছিলেন মাজারের খাদেম ইদ্রিচ।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন বলেন, সকালে খবর পাই খাদেম ইদ্রিচ মাজারের পাহাড় কেটে নিজ জমিতে মাটি ভরাট করছিলেন।

এসময় ঘটনাস্থলে পৌঁছে মাটি ভরাটের কাজে ব্যবহৃত স্কেভেটর ও দুটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। আটক করা হয় মাজারের খাদেমকে। পরে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের সাজা দেয়া হয়।