নিউজটি শেয়ার করুন

চকরিয়ায় পিইসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ

চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিন বহতলী সাইক্লোন সেল্টার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০১৯ সালের পিইসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১৪অক্টোবর) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন, খুটাখালী ইউনিয়ন আ’লীগ সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মেম্বার তারেকুল ইসলাম, নুরুল আলম হেডম্যান, নুরুল আবছার, আ’লীগ নেতা মনিরুল হক ভুট্রো,আবুল কালাম আজাদ ও কামাল উদ্দীন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জয়নাল আবেদীন বলেন, শিক্ষার্থীরা আগামী দিনের জাতির ভবিষ্যত। তারাই একদিন দেশের দায়িত্ব নিবে। তাই পরিপূর্ণ ও সঠিক শিক্ষা দিয়ে প্রত্যেক শিক্ষার্থীকে প্রকৃত মানুষ রূপে গড়ে তুলতে হবে। নানা কারণে সমাজে নৈতিক অবক্ষয় তৈরি হয়েছে। সেই অবক্ষয়ের রাহুগ্রাস বিরাজ করছে সবর্ত্র। এই নৈতিক অবক্ষয় রোধে সর্বস্তরের শিক্ষার্থীদের এগিয়ে এসে কাজ করতে হবে। একই সাথে আদর্শিক নাগরিক তৈরি করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিরলস প্রচেষ্টা চালাতে হবে। সে ক্ষেত্রে দক্ষিণ বহলতলী স্কুল তাদের চলমান প্রচেষ্টা অব্যাহত রেখে আগামী দিনে উজ্জ্বল আলোকবর্তিকা হবে- এমনতর প্রত্যাশা করেন তিনি।

সংবর্ধনা সভার পর শিক্ষার্থীদের সফলতা কামনায় এক বিশেষ দোয়া মুনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন প্রধান শিক্ষক আবদুল আজিজ। এসময় কর্মরত শিক্ষক মনোয়ারা বেগম, তারাকা জান্নাত, মোঃ ইমরানসহ স্থানীয় মান্যগন্য ব্যক্তিবর্গ ছাড়াও বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্টান শেষে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন তুলে দেয়া হয়।